,

শোকজ করায় কাগজপত্র নিয়ে উধাও কুমিল্লা মুরাদনগরের মাদরাসা সুপার!

আজকের কুমিল্লা ডট কম :
October 29, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল দক্ষিণ পাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছে ব্যবস্থাপনা কমিটি।

এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হলে তিনি কোনো জবাব না দিয়ে উল্টো প্রতিষ্ঠানের গুরত্বপূর্ণ কাগজপত্র নিয়ে উধাও হয়ে গেছেন।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সভাপতি শরিফুল আলম চৌধুরী মুরাদনগর থানায় জিডি করেছেন।

উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়মিত মাদরাসায় না এসে হাজিরা খাতায় স্বাক্ষর করার ঘটনায় সংশ্লিষ্ট দফতরে একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেন স্থানীয় অভিভাবকরা। তার অনিয়ম ও দুর্নীতি নিয়ে শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করে ব্যবস্থাপনা কমিটি ও ইউএনও’র কাছে। অভিযোগ দেয়ার পর থেকে ২০ দিন ধরে বিনা অনুমতিতে মোস্তাফিজুর রহমান মাদরাসায় অনুপস্থিত রয়েছেন।