,

২০১৭ সালের শ্রেষ্ঠ ওসি গোয়েন্দা বিভাগের মনজুর আলম

আজকের কুমিল্লা ডট কম :
February 25, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

গত ২০১৭ সালে কুমিল্লা জেলায় গোয়েন্দা বিভাগের অফিসার্স ইনচার্জ একেএম মনজুর আলমের নেতৃত্বে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন,মাদক উদ্ধার-অবৈধ অস্ত্র আটকসহ শান্তিশৃংখলা রক্ষায় জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ শ্রেষ্ঠত্ব অর্জন করে।

শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ রবিবার কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় গত বছরের (২০১৭) শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ এবং জানুয়ারী মাস (২০১৮)’র শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে পুলিশ সুপার মো:শাহ আবিদ হোসেন,বিপিএম এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার্স ইনচার্জ একেএম মনজুর আলম ।