কাতারে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতারঃ
যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাতারে প্রথম বারের মতো ৫০তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে।
২১ শে নভেম্বর, ২০২১ স্থানীয় সময় সোমবার কাতারের ইন্টার কন্টিনেন্টাল হোটেল হল রুমে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও কাতারের জাতীয় সংগীত বাজানো হয়।
অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জশিম উদ্দিন এনডিসি এবং ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, সস্ত্রীক অনুষ্ঠানে আসা আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামে সেনা, নৌ ও বিমানবাহিনী যৌথভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমন পরিচালনা করে। এ দিনটির স্মরণে প্রতিবছর বাংলাদেশ ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন করে । তবে এই বছরই প্রথম কাতার বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখা এ দিবস পালন করেছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাতারের সামরিক বাহিনির উচ্চপদস্থ কর্মকর্তারা রাষ্ট্রদূত জশিম উদ্দিন এর সাথে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটায় অংশ নেন।
রাষ্ট্রদূত জশিম উদ্দিন অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, “মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অপরিসীম। ২১ নভেম্বর ১৯৭১ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ওইদিন সাহসী মুক্তিযোদ্ধাদের সাথে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একযোগে আক্রমণ চালায় এবং মাতৃভূমিকে স্বাধীন করার জন্য সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য তাদের সর্বোচ্চ দেশ প্রেম উৎসর্গ করে বিরল এক