,

কুমিল্লার বিভিন্ন স্থানে সহপাঠী ২০০০ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 21, 2020
news-image

দেলোয়ার হোসাইন আকাইদ:
কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে এসএসসি ব্যাচ ২০০০ এর সহপাঠীদের সংগঠন “সহপাঠী ২০০০” এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

বুধবার নগরীর চকবাজার, রাজগঞ্জ, কান্দিরপাড়, রানীর বাজারসহ জেলার বিভিন্ন উপজেলায় অসহায়দের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন করেন এ সংগঠন।

এ ঈদ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন “সহপাঠী ২০০০”এর গ্রুপ ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন রায়হান, প্রধান সমন্বয়কারী মাহিবুবুল হক ছোটন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, থানা সমন্বয়কারী মাহবুবুল আলম শীষ, গ্রুপ এডমিন রামু, জেসী, গ্রুপ সদস্য কাজী জুয়েল, মাসুম রিয়াদ, কবির, আলাল, পাখি, মাসুদ আল হক জছিসহ অন্যরা।

প্রথম পর্যায়ে ১২শ পরিবারের মাঝে এ খাদ্র সামগ্রিী বিতরণ করেন এ সংগঠন, পর্যায়ে ক্রমে আরো অসহায়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।