,

কুমিল্লায় সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
November 21, 2019
news-image

 

আশিকুর রহমান আশিক/শাহ ইমরানঃ
আজ কুমিল্লা সেনানিবাসে মহান সশস্ত্র দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১০ জন মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্বাসহ সকল গন্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানান কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এনডিসি, পিএসসি ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, ফেনি জেলার সাংসদ নিজাম হাজারি, কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা ইসলাম (সিআইপি), রৌশন আরা মান্নান, আঞ্জুম সুলতানা সীমা।

কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এনডিসি, পিএসসি অনুষ্ঠানের প্রথমেই স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানান অগণিত শহীদের ও সাহসী বীর মুক্তিযোদ্বাদের যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে কà¦