গোমতির মাটি কাটা আর অভিযান চলছে সমানতালে: ১ মাসে শতাধিক ড্রেজার মেশিন ধ্বংস
দেলোয়ার হোসাইন আকাইদ:
কুমিল্লা গোমতির মাটি কাটা আর জেলা প্রশাসনের অভিযান চলছে সমান তালে। এ যেন প্রশাসন আর মাটি খেকোদের লুকোচুরি খেলা। এ দিকে গোমতির মাটি কাটা জিরো টলারেন্স আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। গত এক মাসে জেলা প্রশাসনের অভিযানে শতাধিক মাটি কাটা ও বালু উত্তোলনের ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এভাবে গত কয়েকদিনে প্রতিদিনই গড়ে ১২ থেকে ১৫টি ড্রেজার মেশিন ধ্বংস করা হলেও কোন ক্রমেই থামছে না মাটি কাটা। জেলা প্রশাসন বলছে মাটি কাটা বন্ধে কমিটি গঠন করা হবে, প্রতিদিনই অভিযান চলমান থাকবে এবং পুলিশ মাটি খেকোদের বাড়ি থেকে ধরে আনবে।
গোমতী নদীর চর, তীর এবং বাঁধ থেকে কোনভাবেই অবৈধ মাটি ব্যবসায়িদের সরানো যাচ্ছে না। দিনে অভিযান হলে, রাতে চলে মাটি কাটা ও পরিবহন। আবার মোবাইল কোর্টের কার্যক্রম শুরু হলে ভেকু, ড্রেজার, পাইপ কিংবা ট্রলার ফেলে পালায় ব্যবসায়িরা।
গত এক মাসে কুমিল্লায় গোমতী নদীর গাজীপুর, গোলাবাড়ি, জাকুনিপাড়া, অরন্যপুর, টিক্
