,

বরুড়ায় রাস্তা খসে ঢালাই মেশিন পুকুরে, প্রাণে বেচেঁ গেল শ্রমিকরা

আজকের কুমিল্লা ডট কম :
January 22, 2020
news-image

 

স্টাফ  রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার সড়ক সংলগ্ন পাঠান পাড়া নামক এলাকায় সড়কের পার্শ্বে একটি পুকুরে ঢালাই মেশিন পড়ে যায়।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে একাধিক শ্রমিক চার চাকার মেশিনটিকে রশি দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় রাস্তার মাটি খসে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এতে শ্রমিকরা সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব আলম জানান, এ সড়কের পার্শ্বে একটি গভীর পুকুর রয়েছে। এ অংশের মাটি সড়ে গিয়ে সড়কের একটি অংশ ভেঙ্গে গেছে। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় যে কোন সময় প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। দ্রুত রির্টানিং দেওয়াল নির্মাণ করে সড়কের এ অংশটি সংস্কার করা খুবই প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।