,

কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও বাতাখালী গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মেছবা ইসলাম নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মেছবা ইসলাম লাকসাম পৌর এলাকার পশ্চিমগাঁও বাতাখালী গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় পৌর কাউন্সিলর আবদুল আলিম দিদার জানান, বাড়ির উঠানে খেলতে খেলতে কোনো এক সময় শিশুটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর রবিবার সকালে পরিবারের লোকজন শিশুরটির মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।