ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন : বিএনপি সমর্থীত নীল প্যানেল জয়ী
শেখ ফরিদ উদ্দিন :
ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে (২০২৬ — ২০২৭) বিএনপি সমর্থীত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ( নীল প্যানেল) এর সম্পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে।
গত ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর নির্বাচনে বিজয়ী কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মুজিবুর রহমান ভুইয়া। এ সময় তিনি সভাপতি মোঃ মিজানুর রহমান ( দুলাল) ও সাধারণ সম্পাদক লায়ন আশরাফ হোসেন খানের নেতৃত্বে মোট ২৩ সদস্য বিশিষ্ট বিএনপি সমর্থীত ( নীল প্যানেল) এর নব নির্বাচিত কার্যকরি কমিটির নামের তালিকা পাঠ করে শোনান এবং তাদের নির্বাচিত বলে ঘোষণা করেন।
মোট কাষ্টিং ভোট ২৪৪৮ এর মধ্যে নির্বাচিত সভাপতি মিজানুর রহমান ( দুলাল) পেয়েছেন মোট ১৮৫৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতে ইসলামীর সমর্থীত প্যানেলের গোলাম নুর পেয়েছেন ৫৯৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত লায়ন আশরাফ হোসেন খান পেয়েছেন মোট ১৯০০ ভোট এং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতে ইসলামী সমর্থীত মোঃ মঈনুদ্দিন পেয়েছেন ৫৪৮ ভোট।
একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সভাপতি এডভোকেট মিজানুর রহমান ( দুলাল) ও সাধারণ সম্পাদক লায়ন আশরাফ হোসেন খান তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় গনতন্ত্রের বিজয়। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তোলা, গনতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিঃস্বার্থভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তারা সকলের সহযোগিতা কামনা করেন।