,

দাউদকান্দিতে নারীসহ দুই মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড নারীসহ দুই মাদক কারবারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

আটককৃতরা হলো দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের রুহুল আমিনের ছেলে জুয়েল রানা (২২) এবং বারপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী সুলতানা (৩০)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্য মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টায় ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৪৫০ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে।