,

নবীনগরে আন্তর্জাতিক নারী দিবসে দুঃস্থ নারীদের ক্ষুদ্র ঋণ ও সেলাই মেশিন বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
March 8, 2018
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর :
সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম -এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, আ’লীগ নেতা জহির চৌধুরী শাহান, মো. জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, শিক্ষিকা কাউছার বেগম প্রমূখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষনপ্রাপ্ত ১০ জন দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও ৪টি সমিতির সদস্যদেরকে ক্ষুদ্র ঋনের চেক তুলে দেওয়া হয়।