,

নবীনগরে বৃক্ষ রোপন কর্মসূচী ও রচনা প্রতিযোগিতা পালিত

আজকের কুমিল্লা ডট কম :
August 27, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:

“বট গাছের সুশীতল ছায়ায়, নিজেকে জড়িয়ে রাখি আপন মায়ায়” -এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মনন এর আয়োজনে নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় শনিবার নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচী- ২০১৭ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিটন, মনন এর পরিচালক কৃষি অফিসার মোঃ শহিদুল হক, সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ, শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ময়নাল হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি সঞ্জয় সাহা, প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লিটন, নবীনগর ডট টিভি’র সম্পাদক সাইদুল আলম সোরাফ, দৈনিক আজকের কুমিল্লার নবীনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।