মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৩, ২০২৬
news-image

নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সহ-সভাপতি ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আল মামুনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ধাতীশ্বর আহমেদ দেলোয়ারা মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ, নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা, নাঙ্গলকোট এ.আর মডেল উচ্চ বিদ্যালয় এবং মনতলী হাইস্কুল এন্ড কলেজ।

এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আল মামুন বলেন, ইনশাআল্লাহ আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো। পরীক্ষার্থীদের পাশে থাকতে পেরে ভালো লাগছে। এ কার্যক্রম সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, বিশেষ করে পৌরসভা ছাত্রদলকে ধন্যবাদ জানাই।

এদিকে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, এসএসসি পরীক্ষার্থীদের সুস্থতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পাশাপাশি আল মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আশা করেন, এমন মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন।