,

পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মেয়াদ পূর্ণ না করতে পারার ইতিহাস

আজকের কুমিল্লা ডট কম :
July 29, 2017
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

এখন থেকে ৭০ বছর আগে দেশ গঠনের পর থেকে পাকিস্তানের মোট ১৭ জন প্রধানমন্ত্রীর একজনকেও তাদের মেয়াদের নির্ধারিত পাঁচ বছর পূর্ণ করতে দেয়া হয়নি। যা আবারও প্রমাণিত হলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্য দিয়ে।

পানামা পেপারসের নথি কেলেঙ্কারির পর দুর্নীতির মামলায় সুপ্রিমকোর্ট শুক্রবার তাকে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেছেন নওয়াজ শরিফ। এভাবে পাকিস্তানের রাজনীতিতে ইতিহাসের বারবার পুনরাবর্তন ঘটছে।

১৯৪৭ সাল থেকে শুরু করে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সবসময় উত্তাল। এ সময়ের মধ্যে স্বৈরশাসকদের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাত হয়েছে চারবার, একজন প্রধানমন্ত্রীকে গুপ্তহত্যা এবং আরেকজনকে ফাঁসি দেয়া হয়।

অন্যদিকে প্রেসিডেন্টদের নির্দেশে আরও অনেকেই অবসরে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া নওয়াজ শরিফসহ দু’জন প্রধানমন্ত্রী সুপ্রিমকোর্টের মাধ্যমে অযোগ্য ঘোষিত হয়েছেন।

পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ১৯৫১ সালের ১৬ অক্টোবর রাওয়ালপিন্ডিতে আততায়ীর হাতে নিহত হন। দেশভাগের পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

এরপর দ্বিতীয় প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদের নির্দেশে ১৯৫৩ সালের ১৭ এপ্রিল অবসরে যেতে বাধ্য হন। তারপর আসেন মোহাম্মদ আলী বোগরা। ১৯৫৪ সালে তাকেও সরিয়ে দেন গোলাম মোহাম্মদ। তবে পরে তাকে আবার প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হলেও পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হন তিনি। অতএব ১৯৫৫ সালে তার সরকার ভেঙে দেন গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা।

একই বছর প্রধানমন্ত্রী হন চৌধুরী মোহা