,

ব্রাহ্মণপাড়ায় ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
June 8, 2017
news-image

মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া ঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক বছরের সাজাসহ ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাদক ব্যবসায়ি আলমাছকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে আসামি আলমাছকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার হওয়া আলমাছ উপজেলার সীমান্তবর্তী এলাকা উত্তর তেতাভূমি গ্রামের মৃত. আফাজ উদ্দিনের ছেলে ।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর তেতাভূমি গ্রামে আসামির এক আত্মীয়ের বাড়ি থেকে আলমাছকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ঢাকা মতিঝিল থানা ও ব্রাহ্মণপাড়া থানাসহ দেশের বিভিন্ন থানায় ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৪টি মাদকের মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। এছাড়া সে ২০১১ সালের একটি মাদকের মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএএম শাহজাহান কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।