,

মুরাদনগরে সরকারি রাস্তা নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ!

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2021
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে রাস্তা নির্মাণ করতে গিয়ে মাটি কাটার অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ভূক্তভোগিরা এলাকায় মুখ খোললেও ভয়ে ওই ঠিকাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিচ্ছে না কেউ।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বলিঘর-সাহেদাগোপ রাস্তার ১৫শ’ মিটার সড়ক পাকা করার জন্য এলজিইডি থেকে টেন্ডার আহবান করা হয়। কাজটি পায় মেসার্স কামাল উদ্দিন। যার সরকারিভাবে নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৯ লক্ষ টাকা। এ কাজ করতে গিয়ে ঠিকাদার কামাল উদ্দিন রাস্তা নির্মাণে ব্যবহৃত বালুর দায়িত্ব দেন শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহ জালালকে। শাহ জালাল অন্য স্থান থেকে বালু এনে দেয়ার কথা থাকলেও সে রাস্তার পাশের বাড়িগুলো থেকে ভেকু দিয়ে মাটি কাটতে যায়। এ সময় স্থানীয়রা বাঁধা প্রদান করলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি ও হামলা-মামলার ভয় দেখানো হয়। পরে ড্রেজার ব্যবসায়ী ওই যুবলীগ নেতা শাহজালালের সহযোগিতায় প্রায় ২০টি পরিবারের কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।

ভূক্তভোগি শ্রীকাইল ইউনিয়নের সাহেদাগোপ গ্রামের আবুল কাশেম বলেন, রাস্তার পাশে আমাদের একই পরিবারের শাহআলম, কাজল ও নাজমার ৩টি বাড়ি রয়েছে। কিছুদিন আগে রাস্তার কাজ করতে গিয়ে ভেকু দিয়ে আমাদের বাড়ি থেকে মাটি কাটতে আসে