,

“বরুড়ায় মাদক,জঙ্গীবাদ ও জুয়ার সাথে আপোষ নয়” -ওসি আজম উদ্দিন মাহমুদ

আজকের কুমিল্লা ডট কম :
July 14, 2017
news-image

এম.ডি আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া থানায় ওসি আজম উদ্দিন মাহমুদ যোগদানের পর ১৪ জুলাই শুত্রবার সন্ধায় থানায় নিজ কার্যালয়ে বরুড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বলেন, মাদক, জঙ্গীবাদ ও জুয়ার সাথে কোন আপোষ নয়।
জানা যায়, আজম উদ্দিন মাহমুদ বুড়িচং থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। গত ১৩ জুলাই বুড়িচং থানা থেকে বদলী হয়ে বরুড়া থানায় অফিসার ইনর্চাজ হিসেবে যোগদান করেন। তিনি পূর্বেও বরুড়া বরুড়া থানায় ওসি (তদন্ত) হিসেবে দক্ষতার সাথে কাজ করেছেন।
তিনি বলেন, বরুড়া উপজেলায় মাদক নিয়ন্ত্রন, জঙ্গী দমন,জুয়ার বিষয়ে কারো সাথে আপষ করবেন না। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। এসব কাজ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।