,

স্টেডিয়াম নয়, এ যেন এক নতুন মসজিদ

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2016

192370_1নিউজ ডেস্ক: এশিয়া কাপের বাছাই পর্ব তখনো শুরু হয়নি। বাছাই পর্বে লড়াই করতে আসা দল চারটি কেবলমাত্র পৌঁছেছে ঢাকায়। ফতুল্লায় ১৯ ফেব্রুয়ারি বাছাইপর্ব শুরু হবার আগে মিরপুরে অনুশীলন করতে নামল দলগুলো।
১৭ ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তে ওমান, আর উত্তরপ্রান্তে ক্যাম্প স্থাপন করল আফগানিস্থান জাতীয় দল। অনুশীলন চলছিল পুরোদমে। পুরোদস্তুর অনুশীলনের মাঝেই হঠাৎ স্টেডিয়ামে ভেসে এলো মাগরিবের আযান।
তখনই সবচেয়ে বিস্ময়কর দৃশ্যটি দেখল ক্রিকেটারদের অনুশীলন দেখতে আসা সাধারণ দর্শনার্থীরা। আযানের সুর ভেসে আসা মাত্রই অনুশীলন বন্ধ হয়ে গেল মাঠের দুই প্রান্তে থাকা দুই অনুশীলন ক্যাম্পের। ক্যাম্প ভুলে, দেশভেদ ভুলে আফগানিস্তান ও ওমানের সব মুসলিম ক্রিকেটার একত্র হলেন মাঠের আরেক প্রান্তে। আর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন মাগরিবের নামায আদায় করতে।
আর সেই নামাযে ইমামতি করলেন আফগান কোচ, সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান ইনজামাম উল হক। আর এরই সাথে এক দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে পারল ক্রিকেটপাগল দর্শনার্থীরা।
ক্ষণিক সময়ের জন্য হলেও মিরপুরের হোম অফ ক্রিকেট হয়ে গিয়েছিল সেদিন নামাজের পবিত্র স্থান। সত্যিই তখন মনে হচ্ছিল, শের-ই-বাংলা মাঠ নয়, যেন মসজিদ। উৎসঃ নয়া দিগন্ত