,

হাজীগঞ্জ-শাহরাস্তিতে মনোনয়ন প্রত্যাশী ডজন খানেক নবীন-প্রবীন প্রার্থী মাঠে তৎপর

আজকের কুমিল্লা ডট কম :
August 25, 2017
news-image

ইমতিয়াজ সিদ্দিকী তোহা॥
একাদশ জাতীয় সংসদ নিবাচনের হাওয়া বইতে শুরু করেছে। ইলিশের বাড়ি চাঁদপুর জেলার সংসদীয় ২৬৪ আসন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। কিছু মনোনয়ন প্রত্যাশীরা আগাম তৎপরতার অংশ হিসেবে মাঠ পর্যায়ে মনোনয়ন পেতে প্রধান দুই দল আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ডজনের ও বেশী প্রার্থী তৃণমূলের পাশাপাশি কেন্দ্রে ও তৎপরতা বাড়িয়েছেন । মাঠ পর্যায়ে জনসংযোগ, সভা সমাবেশ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে আবার অনেকে পোষ্টার ব্যানারের মাধ্যমে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন।
২৬৪ সংসদীয় এ আসনের প্রবীন প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে অপেক্ষাকৃত নবীন প্রার্থী ও মাঠ চষে বেড়াছেন। এদের মধ্যে শিল্পপতি, ব্যবসায়ীর পাশাপাশি রয়েছে অনেক সাবেক ছাত্রনেতাও । তবে তৎপরতায় আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীরাই এগিয়ে রয়েছে। এছাড়া জাতীয় পার্টি (এরশাদ) কিছু প্রার্থীরা ও মাঠে রয়েছে। জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের তেমন কোন প্রচার প্রচারনা এ আসনে লক্ষ্য করা যাচ্ছে না।
বিগত ঈদুল ফিতরকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা বার্তাসহ নানা সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুসারীদের দিয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। সামনের ঈদুল আযহাকে ঘিরেও সম্ভাব্য প্রার্থীদের প্রচারনা আরো তুঙ্গে উঠেছে। দলীয় নেতা কর্মীদের বিপদে-আপদে সহযোগীতার হাত বাড়িয়ে দি