,

১১ মাসের শিশুকণ্যাকে নিয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন মনি

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
১১ মাসের শিশুকণ্যাকে নিয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন কুমিল্লা সদরের আড়াইওড়া এলাকার মমিন চৌধুরীর মেয়ে মনি চৌধুরী। প্রভাবশালী স্বামীর নির্যাতনের শিকার মনি এখন তার ছোট শিশুটিকে নিয়ে এখন নিজ বাড়িতে অবস্থান করছেন। নারী ও শিশু সহায়তা সেলের মাধ্যমে আইনগত সহায়তা পাওয়ার জন্য আবেদন করেছেন গৃহবধু মনি।

গৃহবধু মনি জানান, সন্তান জন্ম নেওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেয় তার স্বামী দাউদকান্দি উপজেলার পেন্নাই মেছোবাড়ি গ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান। এরপর থেকে তাকে আর নিজ বাড়িতে নিচ্ছেন না স্বামী মেহেদী।

মনি জানান, ২০১৬ সালের ২২ মার্চ মেহেদী হাসান আমাকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করে। দাম্পত্য জীবনে বিবাদী মেহেদী হাসানের ওরষে আমার গর্ভে এক কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের কয়েক মাস পর হতে স্বামী মেহেদী হাসান শশুর মহিউদ্দিন , শাশুড়ি মাহমুদা, দেবর সাঈদী আমার নিকট ২ লক্ষ টাকা যৌতুকের দাবী করে। পরে না পেয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করার পাশাপাশি মানসিকভাবে নির্যাতন করতে থাকে। আমি বিষয়টি আমার অভিভাবকদের জানাই। ভবিষ্যত সুখের আশায় তাদের সকল à