বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম শুরু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৮, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) কুমিল্লা পুলিশ লাইন্সে কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

প্রথম দিনের কার্যক্রমে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং শারীরিক মাপ পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো ধরনের আর্থিক লেনদেন, প্রতারণা বা দালালচক্রের সঙ্গে যোগাযোগ থেকে সবাইকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সকল প্রার্থীর সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ কামনা করেন তিনি।

এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।