,

চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করল গ্রামবাসী

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

রবিবার দুপুরে ২টায় উপজেলার মারুকা ইউনিয়নের ধারিবন গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার মারুকা ইউনিয়নের ওজারখোলা গ্রামের মুজিবুর রহমানের ছেলে শাহপরান (২৮) এবং জিংলাতুলি ইউনিয়নের ছান্দ্রা গ্রামের হেলাল মিয়ার ছেলে আল আমিন (২৫)। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

ধারিবন গ্রামের গিয়াস উদ্দিন বলেন, আমি ভাড়ায় ড্রেজার মেশিন এন ভলগেট দিয়ে বালু কিনে ব্যবসা করি। প্রতি ফুটে আমি ব্যবসা করি পচিশ পয়সা। এখন টিটু দাবী করে তাকে ফুটে একটাকা কওে দিতে হবে । না দেয়ায় আজ আমর প্রায় ১৫/২০ পাইপ রামদা দিয়ে কুপিয়ে কেটে ফেলে। একই গ্রামের প্রবাসী বিল্লাল মিয়াজীর ছেলে সোহেল মিয়াজী বলেন, তাদেরকে প্রতি মাসে আমি দেড় হাজার করে টাকা দেই। তার পরেও আজ আমার বাড়িতে হামলা করে ঘরের সোকেস ও বেড়া রামদা দিয়ে কুপিয়ে কেটে ফেলে।

ধারীবন (৭নং ওয়ার্ড) গ্রামের মেম্বার ইদ্রিস মিয়া জানান, লà