,

প্রচন্ড তাপদাহে রাস্তায় পথচারিদের মাঝে পানি বিতরণ করেছেন সারওয়ার হোসেন বাবু্

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2024
news-image

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার  তিতাসে  প্রচন্ড তাপদাহে রাস্তায় চলমান  অটোরিক্সা, সিএনজি, বাস-ট্রাক চালক ও হেলপার এবং কর্মজীবি পথচারিদের  মাঝে পানি ও শরবত বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু্।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল এমপি’র নির্দেশক্রমে  সোমবার সারাদিন ব্যাপি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে সুপেয় পানি বিতরণ করা হয়।