,

৫৫০ টাকায় স্মার্টফোন!

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2016

মাত্র সাড়ে পাঁচশ’ টাকায় স্মার্টফোন! শুনতে অবাক লাগলেও বুধবার (১৭ ফেব্রুয়ারি) ‘ফ্রিডম২৫১’ নামে ভারতের বাজারে এমনই একটি নতুন স্মার্টফোন ছাড়া হচ্ছে। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ ডলার। বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচশ’ টাকা। বলা হচ্ছে, শুধু ভারতের বাজারেই নয় বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন এটি।32396-oppor5

আপাতত হ্যান্ডসেটটির ফিচারের বিষয়ে কিছু জানায়নি প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিংগিং বেল। বুধবার হ্যান্ডসেটটির উন্মুক্ত অনুষ্ঠানে বিস্তারিত জানা যাবে।

ভারত সরকারের সহযোগিতায় স্মার্টফোনটি তৈরি করা হচ্ছে। হ্যান্ডসেটটি উন্মুক্ত অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর ও সংসদ সদস্য মুরলি মোহর যোশী উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

হ্যান্ডসেটটির বিষয়ে রিংগিং বেল কর্তৃপক্ষ জানায়, প্রত্যেক ভারতীয়র জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে ভিশন এটি তারই একটি পদক্ষেপ।

চলতি বছরের শুরুতে মাত্র ৪৪ ডলারে ৫ ইঞ্চি পর্দার ‘স্মার্ট১০১’ নামে চতুর্থ প্রজন্মের (৪জি) হ্যান্ডসেট ছেড়ে শিরোনামে আসে রিংগিং বেল।