,

দাউদকান্দিতে ট্রাক চাপায় টোলপ্লাজার লাইনম্যান নিহত

আজকের কুমিল্লা ডট কম :
May 25, 2017
news-image

জাকির হোসেন হাজারী/শাহাবুদ্দিনঃ

দাউদকান্দিতে ট্রাক চাপায় মেঘনা-গোমতী সেতুর স্কেলের লাইনম্যান নিহত হয়েছে। জনতা ট্রাক হেলপার মিজানুর রহমান মিলনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৫ মে) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় সামনে এ ঘটনা ঘটে।

নিহত নিরাপত্তা রক্ষী মোঃ অলি উল্লাহ (৫০) দাউদকান্দি উপজেলা দক্ষিন নসুরদ্দিন গ্রামের মৃত. ইয়াছিন মিয়ার ছেলে।

প্রত্যেক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক টোলপ্লাজা অতিক্রম করে যাওয়ার সময় স্কেলের লাইনম্যান অলিউল্লাহ গাড়িটিকে থামার জন্য সংকেত দেয় এবং সে গাড়ির সামনে গিয়ে দাড়ায়। গাড়ির চালক নিরাপত্তারক্ষীর সংকেত অমান্য করে দ্রুতবেগে গাড়ি চালিয়ে যায়। ওই সময় গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে নিরাপত্তারক্ষী মোঃ অলি উল্লাহ’র ঘটনারস্থলেই মৃত্যু হয়। তখন উপস্থিত জনতা গাড়িটি আটক করে এবং ঘুমন্ত হেলপার মিজানুর রহমান মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। চালক পালিয়ে গেছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।