,

লাকসামে তরুনীকে রাতভর ধর্ষণ, আটক এক

আজকের কুমিল্লা ডট কম :
July 16, 2017
news-image

 

সেলিম চৌধুরী হিরাঃ

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী এলাকার এক তরুণীকে (২০)  সোমবার রাত অনুমান ৮ টার সময় লাকসাম পৌর এলাকার ২ নং ওয়ার্ড পাইকপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে আবদুল্লাহ আল মামুন(৩৫),   আক্তার হোসেন (৩৪) ও  মোহাম্মদ মামুন নামক এই তিন ব্যক্তি সহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে রাতভর গনধর্ষণ করে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে একটি হাসপাতালে চিকিৎসা জন্য নেওয়া বলে জানিয়েছেন স্থানীয় এলাকার জনগন।

পরে ধর্ষিতা বাদী হয়ে লাকসাম থানায় একটি ধর্ষন মামলা দায়ের করার সাথে সাথেই লাকসাম থানার এস আই বোরহান তার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। আসামী আক্তার ও মামুন পলাতক আছে। লাকসাম থানার ধর্ষণ মামলা নং ৯/১৭।

মামলার আইও (ওসি তদন্ত) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যেই আসামীকে গ্রেফতার করা হয়েছে, সেই আসামীর কাছ থেকে যে সকল তথ্য পাওয়া গেছে। মামলার তদন্তের সাপেক্ষে তা প্রকাশ করা যাবেনা বলে জানান ৷