,

নগরীর কাপ্তানবাজারে প্রাইভেটকার চাপাঁয় ফুফু ও ভাতিঝি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
August 18, 2017
news-image

 

আশিকুর রহমান সোহেলঃ

 

কুমিল্লা নগরীতে প্রাইভেটকার চাপাঁয় পথচারি খাদিজা বেগম (২৬) ও ভাতিঝি জান্নাত (৪) নিহত হয়েছে। চালক আহসান হাবিব আজাদ অপুকে(২৪) আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ আগষ্ট) বেলা ১১ টায় নগরীর কাপ্তানবাজার পাকাঁর মাথা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

আটক চালক আহসান হাবিব আজাদ অপু নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকার আব্দুল হাসনাত আজাদের ছেলে।

নিহত খাদিজা বেগম চান্দিনা উপজেলার বল্লারচর এলাকার আব্দুল মতিনের মেয়ে। নিহত জান্নাত নিহত খাদিজা বেগমের ভাতিঝি। বর্তমানে তারা নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।