,

লাকসামে রবি টেলিফোন টাওয়ায়ের যন্ত্রাংশ চুরি আটক-১

আজকের কুমিল্লা ডট কম :
August 20, 2017
news-image

সেলিম চৌধুরী হীরা।।
লাকসাম পৌরশহরের উত্তর পশ্চিমগাঁও রবি মোবাইল কোম্পানীর নেটওয়ার্ক টাওয়ার থেকে বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা পিকআপ ভ্যান ও চোরাই মালামালসহ এক ব্যাক্তিকে আটক করে পুলিশে সপোর্দ্দ করে।  রবিবার পৌর শহরের উত্তর পশ্চিমগাঁও আলনূর জামে মসজিদ এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থাণীয় সূত্রে জানা যায়, ৭ জনের একটি দল একটি পিকআপ ভ্যান নিয়ে উত্তর পশ্চিমগাঁও আল নূর জামে মসজিদ সংলগ্ন রবি টাওয়ারের যন্ত্রাশ খূলে নেওয়ার সময় স্থানীয় লোকজন জানতে চাইলে ওই চোরাই চক্রের সদস্যরা কোম্পানীর লোক বলে পরিচয় দেয়। তাদের কথাবার্তা সন্দেহ হলে জনতা আটক করতে গেলে ৬ জন চোর সদস্য অগোচরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পিকআপ ভ্যানসহ ভ্যানচালক আটক করে থানায় সপোর্দ্দ করেন।
লাকসাম থানা উপ-পরিদর্শক বোরহান উদ্দিন ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান (চট্টমেট্রো-ন ১১-৪৫৩৮), চোরাইকৃত ২৪টি ব্যাটারী ও ভ্যানচালক আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।