,

মন্ত্রী মায়া চৌধুরী ৩ দিনের সফরে চাঁদপুর আসছেন

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2017
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি ৩ দিনের সফরে ১৯ অক্টোবর চাঁদপুর আসছেন। তিনি এদিন বিকেল ৩টায় সড়ক পথে রওনা দিয়ে মতলব উত্তরস্থ মোহনপুর নিজ বাড়িতে উপস্থিত হয়ে রাত্রি যাপন করবেন। পরদিন শুক্রবার সকাল ১১টায় নিজ বাড়ি মোহনপুরে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর এবং উভয় উপজেলার সকল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের সাথে বৈঠক করবেন। পরদিন ২১ অক্টোবর শনিবার মোহনপুর মন্ত্রীর নিজ বাসভবনে সকাল ১১টায় মতলব উত্তর ও দক্ষিণের থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের সাথে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।