,

বুড়িচংয়ে ২ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও পিকআপসহ আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর মঞ্জুর কাদের ভূঁইয়া এস আই সাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে প্রায় ২লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও একটি পিকআপসহ এক চোরাকারবারিকে আটক করে ।

বিবরনে জানা যায়,শনিবার( ১১ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশের অভিযানে একই উপজেলার কংশনগর এলাকা হতে ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানার ভারতীয় সীমান্ত দিয়ে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে ঢাকায় নেয়ার পথে মজিবুর রহমান (৩৫) নামে চোরাকারবারিসহ ৩২৪ পিস ভারতীয় জামদানি শাড়ীসহ পিকআপ আটক করেছে পুলিশ।

আটককৃত শাড়ীর আনুমানিক মূল্য ১ লক্ষ ৯৪ হাজার টাকা। আটককৃত চোরাকারবারি দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের মৃত জব্বার আলীর ছেলে মজিবুর রহমান(৩৫) বলে জানা গেছে। এই বিষয়ে বুড়িচং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিশেষ সূত্রে জানা যায়।