,

সিডিপ্যাথ হাসপাতালের বাথরুম থেকে ব্যবসায়ির মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
December 6, 2017
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লা নগরীর সিডিপ্যাথ হাসপাতালের বাথরুম থেকে আবদুস সালাম (৫৫) নামের এক ব্যবসায়ির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় সিডিপ্যাথ হাসপাতালের দ্বিতীয় তলার বাথরুম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

আবদুস সালাম কুমিল্লা সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের মীরপুর এলাকার বাসিন্দা।

ব্যবসায়ীর আত্নীয়-স্বজনরা জানান, মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ২ টায় হাসপাতালে ডাক্তার দেখাতে যাবে বলে আব্দুস সালাম বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে না পেয়ে, বুধবার (আজ) সকালে কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেন। পরে পুলিশ মোবাইল ট্রেকিং করে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে ব্যবসায়ীর শেষ অবস্থান ছিল বলে নিশ্চিত হয়। পরে হাসপাতালে খোঁজ করে হাসপাতালের ২য় তলার একটি বাথরুমের থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।

কোতয়ালি মডেল থানার ইন্সপেক্টর ( তদন্ত)মোঃ সালাহ উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।