,

নানা আয়োজনের মধ্যে দিয়ে সাংবাদিক এমডি আজিজুর রহমানের জন্মদিন উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2018
news-image

বরুড়া  প্রতিনিধিঃ

নানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লার বরুড়ায় আলোকিত দেশ টোয়েন্টিফোর.কম নিউজ পোর্টালের প্রকাশক ও বরুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এমডি আজিজুর রহমান-এর শুভ জন্মদিন উপলক্ষে ৩১ ডিসেম্বর রবিবার বরুড়া প্রেসক্লাবের ব্যবস্থাপনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাজহারুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ জনাব, মোঃ আজম উদ্দিন মাহমুদ, ওসি (তদন্ত) জনাব, মোঃ ইকবাল বাহার, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ শাহ আলম শফি, দৈনিক ভোরের কাগজ বরুড়া প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম, বরুড়া প্রেসসক্লাবের অর্থ-সম্পাদক মোঃ আবদুস সালাম। দোয়া ও মুনাজাত করেন ভিপি মাওলানা জামাল উদ্দিন।