,

বাঙ্গরায় ৫’শ পিস ইয়াবাসহ আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
January 19, 2018
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানায় অভিযান চালিয়ে ৫’শ পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত আবুল কালাম (৪৭) বি-বাড়িয়া জেলার উত্তর লক্ষীপুর গ্রামের সুজন মিয়া (সুধন মিয়া)’র ছেলে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের মেটংঘর গ্রামের বিল্লাল ডাক্তারের দোকানের সামনে থেকে অটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর গ্রাম হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের বিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মো: আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের মেটংঘর বাজারের চেকপোষ্ট বসিয়ে তল্লাসি চালিয়ে ৫’শ পিছ ইয়াবাসহ আবুল কালামকে আটক করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।