,

দেবিদ্বারের ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসা জেলার শ্রেষ্ঠত্ব অর্জন

আজকের কুমিল্লা ডট কম :
January 24, 2018
news-image

মো. জামাল উদ্দিন দুলাল :

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা’র ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসা টি উপজেলা’র শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

উপজেলায় প্রথম বারের মত মাদরাসা’টি শ্রেষ্ঠত্ব নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদ, অভিভাবক, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে দেবিদ্বার উপজেলায় ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসা শ্রেষ্ঠত্ব অর্জন করায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা জিলা স্কুল মাঠ প্রাঙ্গনে কুমিল্লা জেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন’র আয়োজনে জেলা পর্যায়ে বিজয়দের সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সনদ গ্রহন করছেন দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসা পরিচালনা পর্যদের সভাপতি মো. শাহ আলম সরকার, অত্র মাদরাসা’র আরবী প্রভাষক মো. জালাল উদ্দিন প্রমূখ। এদিকে মাদরাসা টি ১৯৮১ সালে পহেলা জানুয়ারীতে প্রতিষ্ঠা হয়।