,

পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা শহর গড়ার অঙ্গীকার করলেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
February 15, 2018
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত
মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা শহর গড়ার অঙ্গীকার
করে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ । আমরা যারা ঢাকা শহরে থাকি
অবশ্যই সচেতন থাকবো যেন বাদামের খোসা, খালি প্যাকেট এমনকি একটি কলার
ছিলকাও যেন আমরা রাস্তায় না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি, আসুন আমরা দেশকে
ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই শহরকে ভালোবাসি।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে তেজগাঁও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন
কর্পোরেশনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত “পরিচ্ছন্ন
বাংলাদেশ, মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার” শীর্ষক সেমিনারে ঢাকা
উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র
প্রার্থী আতিকুল ইসলাম এসব কথা বলেন।

পরে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বনানী ফ্লাইওভারের পূর্বপাশে একটি দেওয়াল
নিজ হাতে পরিষ্কার করেন, রাস্তা ঝাড়– দিয়ে পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন।
এই সময় উপস্থিত ছিলে নব্বই দশকের সাড়া জাগানো নায়িকা রোজিনা , নতুন, পপি,
কেয়া, এবং নায়ক রিয়াজ, ফেরদৌস , জাহিদ খান , মিশা সওদাগর, ডিপজল, আজিজুল
হাকিম ও চিত্রশিল্পী মৃণাল কান্তিসহ আরো অনেকে ।