,

জামিন পেলেন বরুড়া বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৯ জন

আজকের কুমিল্লা ডট কম :
February 19, 2018
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলায় গত ৬ ফেব্রুয়ারী পুলিশ দায়েরকৃত ১৫ (৩)/২৫ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলার আসামী বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির হোসেনসহ ১৯ আসামী সোমবার হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন লাভ করে।

বিচারপতি এম এনায়েতুর রহিম ও শহীদুল করিম এর দ্বৈত বেঞ্চে এ জামিন দেয়।

এ বিষয়ে বরুড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন বলেন, কোন ঘটনা ছাড়াই আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। এটা অত্যান্ত দুঃখজনক। আমরা এ মামলার তিব্র নিন্দা জ্ঞাপন করছি। ৬ সপ্তাহের জন্য হাইকোর্ট বেঞ্চ আমাদেরকে জামিন দিয়েছে।