,

মহানগর আ’লীগের সহ-সভাপতি সীমার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা রাণীর বাজার এলাকায় মহানগর আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। আরো বক্তব্য রাখেন সাবেক ভিপি মহানগর আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শিকদারসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগনেতৃবৃন্দসহ আরো অনেকে।

আলোচনা সভায় আঞ্জুম সুলতানা সীমা বলেন, বঙ্গবন্ধু আদর্শে আমাদের চলতে হবে । আপনারা এমন আওয়ামীলীগ করবেন না সকালে আওয়ামী লীগের মিছিলে, বিকেলে বিএনপির নেতার সাথে আড্ডায় কাজ-কাম ভাগবন্টন করবেন। বড় ভাই, ছোট ভাই, ভাগবন্টনে কত ভাগ, সবই এখন সবাই জানে। আওয়ামীলীগ কারোর একক সম্পত্তি না। তিনি নেতাকর্মীদেরকে নিজ নিজ এলাকায় ঘরে ঘরে বঙ্গবন্ধুর কথা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরার আহবান জানান।

সীমা আরো বলেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করুন। সংগঠনকে শক্তিশালী করুন। সংগঠন শক্তিশালী হলে নিজের অবস্থানও ভালো হবে। মনে রাখবেন যেখানে বাধা সেখানেই আমি সীমা আছি আপনাদের পাশে। থাকব ইনশাল্লাহ। রাজাকার, হাইজেকার ও লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলূন। আওয়ামী লীগের নাম ভাংঙ্গিয়ে অপকর্ম করার সুযোগ নেই। তাদের মুখোশ উম্মোচন করে প্রশাসনকে জানান। বঙ্গবন্ধু দেশকে ভালবাসতেন খুব বেশি। আসুন আমরাও কুমিল্লাকে ভালোবাসি।

মিলাদ মাহফিদে বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । এতে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশ নেন ।