,

হাইমচরে নীলকমল নৌ-পুলিশের মেঘনায় অভিযানে ১০ হাজার মিটার জাল

আজকের কুমিল্লা ডট কম :
March 22, 2018
news-image

বিএম ইসমাইলঃ
হাইমচর উপজেলায় ইলিশ রক্ষা অভিযানে ২২তম দিনে হাইমচর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুর রহমানের নির্দেশে উপজেলা সিনিঃ মৎস্য অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার ও নীলকমল নৌ-পুলিশের আইসি এসআই আঃ রহমানের নেতৃত্বে মেঘনায় অভিযান পরিচালনা করে ঝাটকাসহ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। জব্দকৃত জাল চরভৈরবী মাছ ঘাটে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে।

২২ মার্চ হাইমচর উপজেলার ঝাটকা অভিযানে মেঘনায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা আটক করে।