,

চৌদ্দগ্রামে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 9, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০পিস ইয়াবা ও ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

বুধবার (০৯ই এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বছির আহম্মেদের পুত্র নাছির (২৬) ও একই এলাকার মানিক মিয়ার পুত্র রফিক।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হিরণ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে একই ইউনিয়নের মতিয়াতলী রাস্তার মাথা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।