কচুয়া রহিমানগর উত্তর বাজারে যানজট
আজকের কুমিল্লা ডট কম :
May 17, 2018
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় :-
চাঁদপুর কচুয়া উপজেলার রহিমানগর উত্তর বাজারে রাস্তার উপরে সিএনজি রাখায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। রাস্তার উপর থেকে সিএনজিমুক্ত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন সাধারণ মানুষ।
রাস্তার উপরে সিএনজি স্টেশন তৈরি করায় ঢাকাগামি সুরমা বাস, কুমিল্লাগামি আজমির বাসসহ ছোট, বড় যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। রোগীদের এ্যাম্বুলেন্স ঠিক সময়ে যেতে পারেনা। ফলে ভোগান্তিতে পড়েছে সব ধরনের মানুষ।