,

কুমিল্লার এক মামলায় খালেদার জামিন আবেদন

আজকের কুমিল্লা ডট কম :
June 5, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লায় দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য মো. মাসুদ রানা জানিয়েছেন, বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর ২/১ দিনের মধ্যে শুনানি হতে পারে।

এই আইনজীবী জানান, ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোঁড়া পেট্রোল বোমার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। গত ২৮ মে কুমিল্লার একটি আদালতে গ্রেপ্তার দেখানো পূর্বক জামিন আবেদন করেন খালেদা জিয়া। সে আবেদন নামঞ্জুর করে ৮ আগস্ট পরবর্তী দিন ঠিক করেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিনসহ আবেদন করেন খালেদা জিয়া।