,

মনোহরগঞ্জ উপজেলায় রাস্তাঘাটের বেহাল দশা, ফেসবুকে মানুষের ক্ষোভ প্রকাশ

আজকের কুমিল্লা ডট কম :
July 5, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলায় বেশিরভাগ রাস্তাঘাটেরই বেহাল দশা । যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে প্রতিনিয়ত। যেখানে পথচারিদের চলাফেরা করতেই সমস্যার শেষ নেই, সেখানে যানবাহন চলাচল তো আরো দুরুহ বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাটের হোলদশার চিত্র আপলোড করে স্ট্যাটাস দিচ্ছে। বিভিন্ন স্ট্যাটাস দিয়ে মনের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

জানা যায়, এ উপজেলার বিপুলাসার, জাওড়া গ্রামের এক মাত্র রাস্তার বেহাল দশা । ওই রাস্তা ধরে হাসপাতাল যাওয়ার সড়কটিও করুন অবস্থায় রয়েছে। এমন চিত্র প্রায় সড়কেই।

বিপুলাসার গ্রামের মাহমুদ মিয়া জানান, এ উপজেলার প্রায় সড়কই গত ৯/১০ বছর ধরে বেহাল অবস্থায় আছে। নেতা আছে অনেক। কিন্তু কাজের বেলায় কেউ নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেককে বিরুপ মন্তব্য করতে দেখা গেছে।