,

চান্দিনায় আসনে নৌকার মাঝি অধ্যাপক আলী আশরাফ এম.পি

আজকের কুমিল্লা ডট কম :
November 25, 2018
news-image

শরীফুল ইসলামঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৫নং, কুমিল্লা-৭ (চান্দিনা) নির্বাচনী আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। রোববার (২৫ নভেম্বর) সকালে দলীয় কার্যালয় থেকে আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ওই চিঠি হাতে পেয়েছে আওয়ামীলীগের সাবেক এই অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক।

দলীয় চিঠি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। টিভি চ্যানেলে দেশের অন্যান্য আসনের মনোনয়নের সাথে চান্দিনা আসনের মনোনয়নের বিষয়টি প্রচার হলে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস দেখা যায়।