,

কুমিল্লা মহানগরীতে ছাত্রলীগের সাবেক নেতা দেলোয়ারকে গুলি করে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
November 26, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে (৪৫) মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর শামবকসি র প্রাইমারি  স্কুলের সামনে তাকে গুলি করে। রাত সাড়ে ৯ টার দিকে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দেলোয়ার হোসেন  কুমিল্লা মহানগরীর ২৬ নং ওয়ার্ডের শামবকসি এলাকার মৃত. আবু মহসিন মিয়া আবু মিয়ার ছেলে।  দেলোয়ার হোসেন গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়,  রাত ৯টার দিকে নিজ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনজন মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে কাছ থেকে মাথায় দুটি গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ দেলোয়ারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান,  দেলোয়ারের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।