,

মুরাদনগরে ইউসুফ আব্দুল্লাহ হারুনের বর্ধিত সভা ও দোয়া অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 12, 2018
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এফবিসিসিআই’র সাবেক দুই বারের সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র বর্ধিত সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ভূবনঘর মিয়া বাড়ীতে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এই বর্ধিত সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা আ’লীগের সভাপতি সৈয়দ আহম্মদ হোসেন আউয়াল, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, হানিফ সরকারসহ উপজেলা আওয়ামীলীগ অংঙ্গ ও সহযোগী সংগঠন।