,

কুমিল্লায় কাভার্ড ভ্যান থেকে আড়াই হাজার ইয়াবাসহ আটক ৩

আজকের কুমিল্লা ডট কম :
December 26, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান থেকে ২৫০০ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

আটকরা হলেন- যশোর সদর উপজেলার নংগরপুর গ্রামের জাহিদুল হোসেনের ছেলে শাকিল হাসান, একই উপজেলার পূর্ব বারান্দিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সোহাগ এবং সানদিয়া বটতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সুজন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানে থাকা তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তাদের প্যান্টের পকেট থেকে ২ হাজার ৫শ ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে দাউদকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মনিরুল ইসলাম।