,

কাল কুমিল্লায় আসছেন পুলিশ মহাপরিদর্শক

আজকের কুমিল্লা ডট কম :
March 7, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
আগামীকাল কুমিল্লায় আসছেন পুলিশ মহাপরিদর্শক ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার)।

এ সময় তিনি কুমিল্লা পুলিশ লাইনে নির্মিত বীর মুক্তিযোদ্ধা শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ ব্যারাক উদ্বোধন,বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন করবেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহন করবেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুনাক এর সভানেত্রী মিসেস হাবিবা জাবেদ,চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার) পিপিএম।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লার সুযোগ্যা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম।