,

ক্রাইস্টচার্চ হামলার পর ইসলাম গ্রহণ করলেন কিউই খেলোয়াড়

আজকের কুমিল্লা ডট কম :
March 28, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট :

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সম্প্রতি দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন জুমার নামাজ আদায় করতে যাওয়া ৫০ জন মুসলমান। নৃশংস এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা বিশ্ব। সেই ঘটনার আঁচ কিছুটা লেগেছিল ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অল্পের জন্য সেই হামলা থেকে রক্ষা পান। এরপর থেকেই নিউজিল্যান্ডের সাধারণ মানুষ, ক্রীড়াঙ্গনের তারকা ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঘটনার নিন্দা জানাতে থাকে সবাই। নির্মম এই হামলা হৃদয় ছুঁয়ে যায় নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় ওফা তুঙ্গাফাসির। শুধু স্পর্শ করে যাওয়াই নয়, ঘটনার পর ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। অবশেষে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমন খবর জানানো হয়েছে।

ক্রাইস্টাচার্চের হামলার আগে থেকেই ইসলাম নিয়ে আগ্রহ ছিল তুঙ্গাফাসির। ক্রাইস্টচার্চ ঘটনায় সেই আগ্রহ তুমুল বেড়ে যায়। ওই হামলায় হতাহতদের দেখতে হাসপাতালে গিয়ে মূলত ইসলাম ধর্মের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েন তিনি। পরে ধর্মান্তরিত হতে আর বেশি সময় নেননি।

শুধু তুঙ্গাফাসিই নন, তাঁর সতীর্থ সনি বিল উইলিয়ামসের মা লি উইলিয়ামসও একই সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে দারুণ উচ্ছ্বসিত ত্ঙ্গুাফাসি। কিউই এ রাগবি খেলোয়াড় বলেন, ‘আহত মুসলিম ভাইদের হাসপাতালে দেখার অভিজ্ঞতা অন্যরকম ছিল। আমি তাদের থেকে অনুপ্রাণিত হয়েছি। আমি মোহাম্মদ (সা.) ও আল্লাহকে বিশ্বাস করেছি।’