,

চান্দিনায় এতিম শিশু ও ব্যবসায়ীদের সম্মানে বন্ধুমহলের ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
May 21, 2019
news-image

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
চান্দিনায় এতিম শিশু ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে অরাজনৈতিক ও সমাজ সেবী সংগঠন বন্ধুমহল।

সোমবার (২০ মে) আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে ওই ইফতার মাহফিল হয়। এতে মাওলানা মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের আইসিটি বিভাগের অধ্যাপক মো. এনায়েত উল্লাহ্ ভূইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন- বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স রাহা ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী হাজী মো. শামীম হোসেইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন- চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ। আল-আমিন এতিমখানা কমপ্লেক্স সুপার মাওলানা মো. দ্বীনুল ইসলাম এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মাওলানা মো. বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আল-আমিন এতিমখানা কমপ্লেক্স এর হাফেজ মাওলানা মো. মনিরুজ্জামান, মো. ওয়াসিম, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. আবদুল বাতেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু কাউছার, যুবলীগ নেতা মো. ওমর ফারুক, মো. জাকির হোসেন, মো. তানভির হোসেন মুন্সী তুহিন, মো. আবুল বাশার, মো. এনামুল হক, মো. রাসেল, কাজী আবদুল মবিন, মো. মিজানুর রহমান ভূইয়া, মো. হাসান, মো. আশিকুর রহমান প্রমুখ।