বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে বাবা-মায়ের সাথে অভিমান করে কিশোরের আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৭, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল :

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামে সাইদুল হোসেন (১৮) নামে এক কিশোর গাছের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ্ঞাপুর গ্রামের নতুন বাড়ির আলমগীর হোসেনের দ্বিতীয় ছেলে সাইদুল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুল হোসেন (১৮) এর মরদেহ শুক্রবার (৭জুন) ভোরে বাড়ির পার্শ্বে একটি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় থাকে বেলা সাড়ে এগারোটা পর্যস্ত। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে।

সাইদুল হোসেন বৃহস্পতিবার রাতে মা-বাবার সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তার পরিবার জানান। তার হাতে একাধিক দাগ রয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আনোয়ারুল হক জানান, আমরা ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে এস আই মোয়েজ্জলকে পাঠানো হয়েছে।